শ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে : ট্রাম্প৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে ইংল্যান্ডের দাপুটে জয়দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড়ের শঙ্কাজি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
No icon

ঢাকায় কুয়াশা নিয়ে নতুন তথ্য

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কুয়াশা নিয়েও নতুন তথ্য দিয়েছে সংস্থাটি।আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ভোর থেকে হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ।আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।এ ছাড়া ঢাকায় আজকের সূর্যাাস্ত সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।