বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদে গ্যালারির নামকরণদেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংকঅনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্পঅনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার হবে
No icon

সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন আর নেই

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রবিবার রাত পৌনে ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে এক বার্তায় জানিয়েছে সুপ্রিম কোর্ট বার।সোমবার (১৫ ডিসেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে।সিনিয়র অ্যাডভোকেট এএফএম মেজবাহ উদ্দিন ১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০০ সালের ২৮ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছর দায়িত্ব পালনের তাকে আর স্থায়ী বিচারপতি করা হয়নি। এরপর তিনি আবার আইন পেশায় ফিরে আসেন। ২০০৯-২০১০ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন এ আইনজীবী।তার মেয়ে অ্যাভোকেট সীমন্তী আহমেদ জানান, বনানী গোরস্থানে অ্যাডভোকেট মেজবাহ উদ্দিনকে দাফন করা হবে।