শ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে : ট্রাম্প৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে ইংল্যান্ডের দাপুটে জয়দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড়ের শঙ্কাজি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
No icon

১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা’

নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও জ্ঞানভিত্তিক এবং মানবিক সমাজ গঠনের লক্ষ্যে বিজয়ের মাস ডিসেম্বরে রাজধানীর শাহবাগের বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে এই মেলা, যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার বাংলা একাডেমির আল-মাহমুদ লেখক কর্ণারে - বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) যৌথ উদ্যোগে গঠিত বিজয় বইমেলা উদযাপন জাতীয় কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়।