অভিনেতা জাহের আলভী কারাগারেশ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে : ট্রাম্প৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে ইংল্যান্ডের দাপুটে জয়দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড়ের শঙ্কা
No icon

নতুন চারটি ছানা পেয়ে সুস্থ হচ্ছে মা কুকুরটি

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার পর মা কুকুরটি এদিক–সেদিক আহাজারি করছিল। ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল কুকুরটি। পরে অন্য স্থান থেকে এনে মা কুকুরটির কাছে চারটি ছানা দেওয়া হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে কুকুরটি; দুধ পান করানোর পাশাপাশি ছানাগুলোকে নিয়ে ব্যস্ত আছে।

উপজেলার ‘ঈশ্বরদিয়ান’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সংগঠনটির মুখপাত্র শাহরিয়ার অমিতের বাড়ির পাশের একটি পোষা কুকুরের কাছ থেকে দুটি ছানা এনে এই কুকুরকে দেওয়া হয়েছে।