অভিনেতা জাহের আলভী কারাগারেশ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে : ট্রাম্প৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে ইংল্যান্ডের দাপুটে জয়দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড়ের শঙ্কা
No icon

সাবেক বিচারপতি মানিকসহ ৭ জনের আয়কর নথি জব্দের আদেশ

রোববার (১৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের পৃথক সাত আবেদনের শুনানি নিয়ে  ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

আরও যাদের আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে তারা হলেন- সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুল হক, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স এবং টিপু মুনশীর স্ত্রী আইরিন মালবিকা মুনশী।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক পাপন কুমার সাহা সাবেক বিচারপতি, সাবেকমন্ত্রী, সাংসদসহ সাতজনের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।