অভিনেতা জাহের আলভী কারাগারেশ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে : ট্রাম্প৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে ইংল্যান্ডের দাপুটে জয়দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড়ের শঙ্কা
No icon

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা নিয়েও নতুন তথ্য জানিয়েছে সংস্থাটি।সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।তবে দিনের তাপমাত্রা সাধারণত সামান্য কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।