বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদে গ্যালারির নামকরণদেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংকঅনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্পঅনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার হবে
No icon

চাকরি নয়, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, কারো চাকরি করার জন্য নয়।আজ রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধান উপদেষ্টা বলেন, মানুষ কারও চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সেদিকে যেন আমরা যেতে পারি, সবাইকে সেই সুযোগ যেন দিতে পারি।তিনি বলেন, এখন মানুষ বহু রকমের উদ্যোক্তা হয়েছে। আমরা কারও তালিকা করে রাখিনি। কাজেই আরও সুযোগ আসছে। এর বড় কারণ হলো প্রযুক্তি। প্রযুক্তি আমাদেরকে সমস্ত কাজে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এখন প্রযুক্তিকে ব্যবহার করার সময় এসেছে।তিনি আরও বলেন, আমরা প্রতিটি মানুষকে তার নিজের সক্ষমতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায়, সেখানে যাওয়ার সুযোগ করে দিতে চাই। আশা করি, এই কাজে পিকেএসএফ নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে।এর আগে সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় গিয়ে তিনি ভবনটি উদ্বোধন করেন। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়।এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পিকেএসএফ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খানসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।