অভিনেতা জাহের আলভী কারাগারেশ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে : ট্রাম্প৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে ইংল্যান্ডের দাপুটে জয়দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড়ের শঙ্কা
No icon

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও ৩০ বাংলাদেশিকে

অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে ৩০ বাংলাদেশিকে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১ জন নারী অভিবাসী রয়েছেন।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহন করা বিমানটি অবতরণ করে।এ সময় ফেরত আসা কোনো অভিবাসী গণমাধ্যমে কথা বলেননি।ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদা করেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশিসহ বহু দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।এখন পর্যন্ত তিন ধাপে যুক্তরাষ্ট্র থেকে ১৮৭ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।