মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধানহাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিলবিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানিপ্রধানমন্ত্রীর নির্দেশনায় বদল হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নামপ্রধানমন্ত্রী মালয়েশিয়ায় যাচ্ছেন কাল
No icon

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৃহস্পতিবার রাত ১১টা ৪৩ মিনিটে তিনি বাসায় পৌঁছান। এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট গুলশান চেয়ারপারসনের বাস ভবন থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিকের এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন।শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। রাত ৮টায় তিনি হাসপাতালে পৌঁছান। সেখানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। পরে রাত ১১টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন। রাত ১১টা ৪৩ মিনিটে তিনি বাসায় পৌঁছান।