অভিনেতা জাহের আলভী কারাগারেশ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে : ট্রাম্প৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে ইংল্যান্ডের দাপুটে জয়দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড়ের শঙ্কা
No icon

রাজধানীর শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শামীম সরণিতে অবস্থিত ওই ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, “আগুনের প্রকৃত উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত বলা সম্ভব হবে।”