প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রীসারাদেশে হতে পারে বজ্রবৃষ্টিসাংবাদিকদের সঙ্গে ডিনারের সময় ‘গুলির শব্দ’, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকেমাত্র দুই মাসে আর কোনো সরকার এত অজনপ্রিয় হয়নি: নাহিদ ইসলামঢাকা ট্যাকসেস বার নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ
No icon

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ জুলাই

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে। মঙ্গলবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফল আগামী ১০ জুলাই দুপুর ২টায় সারা দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফলাফল সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।