অভিনেতা জাহের আলভী কারাগারেশ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে : ট্রাম্প৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে ইংল্যান্ডের দাপুটে জয়দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড়ের শঙ্কা
No icon

টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর টিকাটুলিতে মামুন প্লাজা নামের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আজ বুধবার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।এর আগে বুধবার ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে সকাল সাড়ে ৭টার দিকে বলা হয়, ভোর ৫টার দিকে টিকাটুলির মামুন প্লাজায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তাদের দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।