পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাওনিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বেড়েছে ডিম ও মাছের দাম২১ জেলায় বইছে তাপপ্রবাহবাংলাদেশে হাম এখন উচ্চ ঝুঁকিপূর্ণ রোগমন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাব
No icon

নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে পাঁচ সদস্যের কমিটি গঠন

নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক হিসেবে আছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনু বিভাগ); সদস্য হিসেবে থাকছেন যুগ্ম সচিব (পরিবেশ-১ অধিশাখা), উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ-১ ও ২) এবং সিনিয়র সহকারী সচিব (পরিবেশ-৩)। এই কমিটি ১ নভেম্বর থেকে দেশব্যাপী পরিচালিত পলিথিন বন্ধের অভিযান তদারকি করবে। মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও প্রয়োজনে মাঠ কার্যক্রম পরিদর্শন করবে।

মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে গৃহীত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরও আলাদা কমিটি গঠন করবে। এ কমিটি প্রতিদিন বিকেল ৫টার পর পরিচালিত অভিযানের তথ্য মন্ত্রণালয়ের কমিটিকে পাঠাবে।