পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাওনিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বেড়েছে ডিম ও মাছের দাম২১ জেলায় বইছে তাপপ্রবাহবাংলাদেশে হাম এখন উচ্চ ঝুঁকিপূর্ণ রোগমন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাব
No icon

ফ্যাসিস্ট কালচার থেকে বেরিয়ে আসতে চাই : আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আদালতে আসামির ওপর যেন হামলা না হয়, এ জন্য আমরা সকাল ৭টায় শুনানির ব্যবস্থা করেছি। কোনোমতেই একজন আসামিকে আদালত প্রাঙ্গণে হামলা করা যাবে না। আমরা ফ্যাসিস্ট কালচার থেকে বেরিয়ে আসতে চাই।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণে তিনি এ কথা বলেন।  আইন উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সারা দেশে ঢালাও এবং গায়েবি মামলার কালচার শুরু করেছিল। তিনি সেই কালচার থেকে বেরিয়ে আসতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন।

বিচারকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যারা বিচারক তারা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন। কোনো রাজনৈতিক দলের হয়ে শপথ নেননি।