আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকটের ৯ বছর: অনিশ্চিত প্রত্যাবাসন, মিয়ানমারের পুরনো বাহানাফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএনরাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
No icon

‘অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শনসহ কোন সাবজেক্ট বাতিল হবে না

বাংলা, ইতিহাস ও দর্শনসহ ছয়টি বিষয়ের অনার্স কোর্স বাদ দিয়ে এআই (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স), সাইবার সিকিউরিটি, আউটসোর্সিং ও অন্যান্য প্রযুক্তিনির্ভর বিষয় যুক্ত করা হবে এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশের সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সমালোচনা শুরু হয় সরকারের। ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ে যোগোযোগ করা হলে মন্ত্রণালয় জানায়— কীভাবে এমন রিপোর্ট পত্রিকায় ছাপা হয় সেটা আশ্চর্যের বিষয়।

আজ মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে একনেক বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, ‘অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শনসহ কোন সাবজেক্ট বাতিল হবে না। এ বিষয়গুলো বাতিলের খবর ভিত্তিহীন। কারিগরি ও শিক্ষাব্যবস্থা উন্নত করতে চায় সরকার। চাহিদা অনুযায়ী নতুন বিষয় অন্তর্ভুক্ত হতে পারে।’