আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকটের ৯ বছর: অনিশ্চিত প্রত্যাবাসন, মিয়ানমারের পুরনো বাহানাফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএনরাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
No icon

আলিম পরীক্ষার কেন্দ্র নিয়ে নতুন নির্দেশনা

চলতি বছরের আলিম পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ তৈরি করতে এবং সুষ্ঠ ও সুন্দর পরিবেশ সম্পন্ন করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। 

নির্দেশনা অনুযায়ী, কোনো অবস্থাতেই কেন্দ্রস্থিত মাদরাসার পরীক্ষার্থীরা নিজ মাদরাসার কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

সোমবার ( ১১ মে ) মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, 'যেসব উপজেলায় একটিমাত্র আলিম পরীক্ষাকেন্দ্র রয়েছে, সেসব ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান ও সার্বিক দিক বিবেচনা করে স্থানীয় প্রশাসন দুটি বিকল্প উপায়ে পরীক্ষা গ্রহণ করতে পারবে।'

নির্দেশনায় আরো বলা হয়েছে, কেন্দ্রস্থিত মাদরাসার পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলার কোনো মাদরাসার পরীক্ষাকেন্দ্রে স্থানান্তর করা যেতে পারে। অথবা সংশ্লিষ্ট উপজেলার অন্য কোনো প্রতিষ্ঠানে (মাদরাসা ছাড়া) কেন্দ্র প্রতিস্থাপন করে সব পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা যেতে পারে।

আলিম পরীক্ষার জন্য কোনো উপকেন্দ্র বা ভেন্যু কেন্দ্রের ব্যবস্থা করা যাবে না বলে জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।