ভোটের ফল প্রকাশে অনিয়মের অর্ধশতাধিক অভিযোগ ইসিতেউপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিববছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজনতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়িনির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ: রাশিয়ার সিইসি
No icon

হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম কারাগারে

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে গ্রেফতার করেছে। জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক এমপি সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।সোলায়মান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী সেলিমের বড় ছেলে। হাজী সেলিমও বর্তমানে কারাগারে আছেন।