নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে: অর্থমন্ত্রীপ্রার্থী ঠিক করে মাঠে জামায়াত, সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপিসেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমানবিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্তনিউ ইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত
No icon

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প হয়।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম জানায়, ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।ভুটানে ভূমিকম্পটির মূল কেন্দ্রবিন্দু হলেও এর প্রভাবে কেঁপে উঠেছে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান এবং চীন।
তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।