রমজানে অফিসের নতুন সময় নির্ধারণনতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিবএমপিওভুক্ত হচ্ছে ১,৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠাননির্বাচনী প্রচারে বড় পরিবর্তনগাজায় আবারও বড় হামলা ইসরায়েলের, নিহত ২৩
No icon

যেমন থাকবে ঢাকার আবহাওয়া

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। সেইসঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়াও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ।