ইরানের সঙ্গে আলোচনা করতে সোমবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদলএসএসসি-সমমান পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থীবৈঠকে সিদ্ধান্ত না হলেও বাসের ভাড়া বাড়ছে প্রধানমন্ত্রী যাচ্ছেন আজ, অনেক প্রত্যাশা বগুড়াবাসীরএনসিপির সংবাদ সম্মেলন দুপুরে
No icon

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ঝড় হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।