ঢাকায় বৃষ্টির আভাস নেই, যেমন থাকবে তাপমাত্রাযুদ্ধের ধাক্কা: বড় ক্ষতির মুখে এশিয়া, দারিদ্র্যে পড়তে পারে কোটি মানুষসারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজহাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যুসিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এলো তেলবাহী জাহাজ
No icon

ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রবৃষ্টির শঙ্কা

ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রবৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।পাশাপাশি পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।এদিকে ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।