১৮ মাসে বাতিল ৪৮১ ‘ভুয়া মুক্তিযোদ্ধার’ গেজেট ইরান যুদ্ধ ‘শেষের পথে’, জানালেন ট্রাম্পকয়েক অঞ্চলে বৃষ্টির আভাস কমতে পারে তাপপ্রবাহঢাকায় বৃষ্টির আভাস নেই, যেমন থাকবে তাপমাত্রাযুদ্ধের ধাক্কা: বড় ক্ষতির মুখে এশিয়া, দারিদ্র্যে পড়তে পারে কোটি মানুষ
No icon

ঢাকায় তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।এতে আরো বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।এদিকে ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।