ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের ১৫ বছরের অপেক্ষা ফুরাল
নির্দিষ্ট কোনো নায়ক নেই; জ্যামাইকা টেস্টে বাংলাদেশের একেক ক্রিকেটার অবদান রাখলেন ম্যাচের একেক মুহূর্তে, দলের চাহিদা পূরণ করেছেন আলাদা-আলাদাভাবে। সাদমান ইসলাম, নাহিদ রানা ও জাকের আলীদের বীরত্বের ঝান্ডা শেষটায় ওড়ালেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। স্যাবাইনা