প্রশাসনে বড় রদবদলদুপুরের মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ হতে পারে বজ্রবৃষ্টিনিত্যপণ্যের দাম কমবে এই বাজেটের ফলে: স্বরাষ্ট্রমন্ত্রীব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী
No icon

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

আইসিসির বার্ষিক হালনাগাদের পর নতুন ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। নতুন তালিকায় বাংলাদেশ তার আগের অবস্থান ধরে রেখেছে। ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরেই আছে মেহেদী হাসান মিরাজের দল।

আইসিসির নিয়ম অনুযায়ী, বার্ষিক হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ফলের ৫০ শতাংশ পয়েন্ট হিসাব করা হয়েছে। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

তবে আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে। প্রোটিয়ারা সেরা আটে থাকায় নবম স্থানে থাকা দলটির জন্যও সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ তৈরি হবে। এই সমীকরণে বাংলাদেশের জন্য ৯ নম্বর অবস্থানটি বেশ গুরুত্বপূর্ণ।

বর্তমানে ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং ৮৪। ঠিক নিচেই থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৪। ক্যারিবীয়দের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখন ১০ পয়েন্টের, যা আগে ছিল ৬। এই ব্যবধান বাড়ায় মিরাজদের সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। এদিকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে তারা এক নম্বরে। ১১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। আর ১০৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া।