অবরোধ না উঠলে আলোচনা নয়: মাসুদ পেজেশকিয়ানপ্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রীসারাদেশে হতে পারে বজ্রবৃষ্টিসাংবাদিকদের সঙ্গে ডিনারের সময় ‘গুলির শব্দ’, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকেমাত্র দুই মাসে আর কোনো সরকার এত অজনপ্রিয় হয়নি: নাহিদ ইসলাম
No icon

ক্রিস্টাল প্যালেসকে ৩-১ ব্যবধানে হারিয়ে উঠে এসেছে লিভারপুল

ম্যানচেস্টার সিটিকে সরিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। দিনের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ ব্যবধানে হারিয়ে টেবিলের চারে উঠে এসেছে লিভারপুল।

নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠে শুরুতেই লিড নেয় আর্সেনাল। ম্যাচের নবম মিনিটে কাই হাভার্টজের অ্যাসিস্ট থেকে লক্ষ্যভেদ করেন এবেরেচি এজে। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচজুড়ে বল দখল ও নিয়ন্ত্রণে আধিপত্য দেখায় গানাররা। নিউক্যাসল সমতায় ফেরার চেষ্টা করলেও আর্সেনালের রক্ষণভাগের দৃঢ়তায় কোনো সুযোগ তৈরি করতে পারেনি। এই জয়ে ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। ২২ জয় ও ৭ ড্রয়ের পাশাপাশি তাদের গোল ব্যবধান ম্যানসিটির চেয়ে মাত্র একটি বেশি।