বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীজামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত: ইরনাইরানে হামলা শুরু করেছে ইসরায়েলছুটির দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান
No icon

বিপিএলে কোন দল পাননি বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন

বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেনের কাছে দল না পাওয়া যেন কিছুটা অবাক হওয়ার মতো। অবাক হওয়াটাও স্বাভাবিক, ক্যারিয়ারে প্রথমবারের মতো বিপিএলে দল পাওয়া হলো না তাঁর। ২০২১ সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি রুবেলের। সর্বশেষ বিপিএলে রুবেলের পারফরম্যান্স ছিল না সন্তোষজনক। খুলনা টাইগার্সের হয়ে তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন একাদশে। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন নিজেই। তিন ম্যাচে সব মিলিয়ে করেছেন ৫ ওভার, রান দিয়েছেন ৭২। ওভারপ্রতি রান দিয়েছেন ১৪.৪, বিপরীতে ছিলেন উইকেটশূন্য।