বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীজামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত: ইরনাইরানে হামলা শুরু করেছে ইসরায়েলছুটির দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান
No icon

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ

স্বাগতিক নেপালকে ৪-১ ব্যবধানে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। এ নিয়ে টুর্নামেন্টের চতুর্থবারের মতো ফাইনালে খেললেও এই প্রথম শিরোপা জিতল যুবারা।

টুর্নামেন্টের এর আগের আসরে ২০২২ সালে ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে এবার সেমিতে সেই ভারতকেই টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে যুবারা এবং স্বাগতিকদের হারিয়ে শেষ পর্যন্তও জিতল শিরোপাটাও। গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিল নেপাল। তবে শিরোপা লড়াইয়ের ম্যাচে এবার বাংলাদেশের যুবাদের কাছে পাত্তাই পেল না স্বাগতিক দলটি।