বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীজামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত: ইরনাইরানে হামলা শুরু করেছে ইসরায়েলছুটির দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান
No icon

বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। নাজমুল হাসানের বর্তমান ক্রিকেট বোর্ডে তিনি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পদত্যাগ করতে বলা হয়েছে আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও। তাঁরা দুজনই বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জালাল ইউনুস এই প্রতিবেদককে মুঠোফোনে জানান, আজ সকালে এনএসসির সচিব আমিনুল ইসলাম তাঁকে এনএসসিতে যাওয়ার আমন্ত্রণ জানান। জালাল ইউনুস এর উদ্দেশ্য জানতে চাইলে এনএসসি সচিব বলেন, তিনি যেন বিসিবির কাউন্সিলর ও পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। এরপরই ইমেইলে জালাল ইউনুস তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন।