বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীজামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত: ইরনাইরানে হামলা শুরু করেছে ইসরায়েলছুটির দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান
No icon

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ফিরেছেন সাকিব আল হাসান

শীর্ষস্থান থেকে নেমে যাওয়ার এক সপ্তাহ পর আবারও টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ফিরেছেন সাকিব আল হাসান। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে দুই থেকে একে উঠে এসেছে সাকিবের নাম, শীর্ষে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা নেমে গেছেন দুইয়ে। যার অর্থ, বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামবেন সাকিব।