বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নিতে আমিরাতের চিঠিদেশের ৩ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কাইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে যা যা থাকছেবছরে ১০ লাখ কর্মসংস্থান তৈরির উদ্যোগঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
No icon

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হলেন এ টি এম মা’ছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম। আজ বুধবার বিকেলে এ তথ্য জানানো হয়।

অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত জানায়, ‘জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সস্ত্রীক পবিত্র হজ্জ পালনের লক্ষ্যে ৭ মে দুপুর পৌনে ১টার দিকে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পবিত্র হজ্জ পালন শেষে আগামী ১১ জুন সকালে দেশে ফিরবেন, ইনশাআল্লাহ।’

জামায়াত আরও জানায়, ‘এই সময়ের জন্য সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।’