মির্জা আব্বাস আইসিইউতে, চলছে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতিজাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধাযেসব জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কাইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫০, ভবন ক্ষতিগ্রস্তপ্রথম দিনে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন
No icon

দেশে জঙ্গিবাদের বড় পৃষ্টপোষক হচ্ছে আওয়ামী লীগ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকারের পক্ষ থেকে জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার একটা ইস্যুকে ডাইভার্ট করার জন্য আরেকটা ইস্যু সামনে নিয়ে আসে। বিএনপির অবস্থান হচ্ছে, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। পাকিস্তান আমলেও কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল। স্বৈরাচার সরকাররা এ ধরনের (রাজনৈতিক দল নিষিদ্ধ) সিদ্ধান্ত নেয়, তারা নিয়ে থাকে। এ দেশে জঙ্গিবাদের বড় পৃষ্টপোষক হচ্ছে আওয়ামী লীগ।
মঙ্গলবার (৩০ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

inqilab