→ প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা→ মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার→ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩→ জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭→ বিভেদ কমিয়ে জয়ের কৌশল বিএনপির
No icon

আল-আকসা প্রাঙ্গণ থেকে জুমার পর খতিব আটক

পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ ও খুতবা দেওয়ার পর খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) অধিকৃত পূর্ব জেরুজালেমে মসজিদ প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে। জেরুজালেম গভর্নরেটের বরাতে ওয়াফা জানায়, জুমার খুতবা দেওয়া ও নামাজে ইমামতি করার পর শেখ আবু জুমআকে আটক করা হয়। পরে তাকে মুক্তি দেওয়া হয়েছে। 

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, মুক্তির সময় তাকে এক সপ্তাহের জন্য আল-আকসা মসজিদে প্রবেশ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাকে আটকের কারণ সম্পর্কে ইসরায়েলি কর্তৃপক্ষ স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি।

 আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের প্রবেশ এবং চলাচলে ইসরায়েলি বিধিনিষেধ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। তথ্যসূত্র: ওয়াফা, আনাদোলু