→ একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর→ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ২০→ অবৈধপথে বাংলাদেশিদের ইউরোপযাত্রা ঠেকাতে তৎপর গ্রিস-ইইউ→ ঢাকার আকাশ আজ মেঘলা থাকবে, বৃষ্টি নিয়ে যা জানা গেল→ অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
No icon

ভারতের বিক্ষোভে যোগ দিল থালাপতি বিজয়ের দল

ভারতে কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে যোগ দিয়েছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটে গত ৩ অক্টোবর যোগ দেওয়ার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে এটিই টিভিকে ও দলটির প্রধান, মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের প্রথম বিক্ষোভে অংশগ্রহণ। গতকাল চেন্নাইয়ে ভোটার তালিকার অনিয়ম ও বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে এ বিক্ষোভ হয়।

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে নয়াদিল্লিতেও বিক্ষোভ চলছে। এর মধ্যে চেন্নাইয়ের কর্মসূচিতে ইন্ডিয়া জোটের সাতটি শরিক দলের নেতারা অংশ নেন।

গত ১০ অক্টোবর চেন্নাইয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। এর কয়েক দিন পরই কংগ্রেসের ডাকা বিক্ষোভে অংশ নিল তার দল।