→ শনিবার ব্যাংক খোলা→ রাশিয়ায় শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্প→ শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে ১০ দিনের ছুটি শুরু→ মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশ→ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
No icon

এআই ঝুঁকি এড়াতে দ্বিপক্ষীয় হটলাইন খুলছে যুক্তরাষ্ট্র ও চীন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত নানা দুর্ঘটনা ও ঝুঁকি এড়াতে এবং জরুরি যোগাযোগের জন্য একটি যৌথ “দ্বিপক্ষীয় যোগাযোগ মাধ্যম” বা হটলাইন চালু করতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী শীর্ষ সম্মেলন শেষে হোয়াইট হাউসের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়াও বাণিজ্য পুনর্নির্ধারণ, নিরাপত্তা ও বৈশ্বিক নানা সংকট স্থান পায়।