ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ডনতুন ৩ উপজেলা ও একটি থানা অনুমোদনআলোচনা নিয়ে বিপরীত তথ্য যুক্তরাষ্ট্র-ইরানেরসংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাসজার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা
No icon

এভারেস্টে তুষারঝড়, আটকা পড়েছেন ১০০০ পর্বতারোহী

মাউন্ট এভারেস্টের ঢালে তুষারঝড়ে আটকা পড়েছেন প্রায় এক হাজার পবর্তারোহী। গতকাল থেকে পাহাড়ের পূর্বাঞ্চলীয় ঢালের ক্যাম্পসাইটে আটকা পড়েন তারা। ইতিমধ্যে তাদের উদ্ধার অভিযান শুরু হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বরফ পড়তে শুরু করে এবং শনিবার দিনভর তা অব্যাহত থাকে। উদ্ধার অভিযানে শতাধিক কর্মী কাজ করছেন। স্থানটি ভূপৃষ্ঠ থেকে ১৬ হাজার ফিট ওপরে। এখন পর্যন্ত ৩৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।চীনের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্রবল তুষারঝড়ের কারণে সেখান থেকে বের হয়ে আসার সব রাস্তা বরফে ঢেকে গেছে। বরফ পরিষ্কার করার কাজে উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন হাজারো স্থানীয় গ্রামবাসী।