→ একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর→ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ২০→ অবৈধপথে বাংলাদেশিদের ইউরোপযাত্রা ঠেকাতে তৎপর গ্রিস-ইইউ→ ঢাকার আকাশ আজ মেঘলা থাকবে, বৃষ্টি নিয়ে যা জানা গেল→ অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
No icon

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ঢাকা ও সিউলের মধ্যে সম্পর্ক আরও গভীরের পথ ও উপায় খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন। 

সিউলে প্রেসিডেন্টের কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল পরিচয়পত্র প্রদানকালে লি জে মিয়ং এ মন্তব্য করেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় দূতাবাস জানায়, অত্যন্ত মনোরম ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাতকালে রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পৌঁছে দেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও তাদের শুভেচ্ছা জানান।