টঙ্গীতে বাসায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১০ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদবিশ্ববাজারে ফের আঘাত হানতে পারে মূল্যবৃদ্ধির ঢেউকোলাহল থেমে মৃত শহরে পরিণত হচ্ছে তেহরান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ ফ্লাইট ক্রু’কে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
No icon

ইরানে অ্যম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় ৩ জন নিহত

ইরানের মধ্যাঞ্চলে একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার দেশটির বার্তা সংস্থা ইসনার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইরানের ইসফাহান প্রদেশের নাজাফাবাদ প্রদেশের গভর্নর হামিদ রেজা মোহাম্মদী ফেশারাকি বলেছেন, অ্যাম্বুলেন্সটি একজন রোগীকে নিয়ে যাচ্ছিল। পথে ড্রোন হামলায় এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা সবাই নিহত হন।তিনি আরও বলেন, ড্রোনটির হামলায় ধাক্কায় অ্যাম্বুলেন্সটি সড়ক থেকে ছিটকে পড়ে। পরে পাশ দিয়ে যাওয়া গাড়ি অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের চালক, রোগী ও রোগীর স্বজনরা সবাই মারা গেছেন।