পে স্কেলের গেজেট নিয়ে সুখবর, সেপ্টেম্বরেই নতুন বেতনসাম্য ও দ্রোহের কবি নজরুলের মৃত্যুবার্ষিকী আজঢাকায় আজও বজ্র-বৃষ্টির সম্ভাবনা নেপালে ৩৪১ পর্যটক নিখোঁজ, কোন দেশের কত জনসংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য
No icon

পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী স্কুফ

পদত্যাগের ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ। দেশটির ক্ষমতাসীন ডানপন্থী জোট সরকারে ভাঙনের কয়েক ঘণ্টার মাঝেই মঙ্গলবার তিনি এই ঘোষণা দিলেন।

এর আগে ক্ষমতাসীন জোটের বৃহত্তম দল পিভিভির নেতা ও ইসলামবিরোধী রাজনীতিক গির্ট উইল্ডারস জোট থেকে সরে দাঁড়ান।

 স্কুফের পদত্যাগের এই সিদ্ধান্ত ডাচ রাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনাও রয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ডিক স্কুফ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গির্ট উইল্ডারসের পিভিভি দলীয় মন্ত্রীরা মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াবেন। তবে বাকি মন্ত্রীরা আপাতত তত্ত্বাবধায়ক সরকার হিসাবে দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রীর পদত্যাগ ও ক্ষমতাসীন জোটে ভাঙনের পরও দেশটিতে আগামী অক্টোবরের আগে নতুন নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা কম। ঐতিহাসিকভাবে ভঙ্গুর ডাচ রাজনৈতিক পরিমণ্ডলে সরকার গঠনের প্রক্রিয়ায় সাধারণত কয়েক মাস সময়ের দরকার হয়।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর পদত্যাগের এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইউরোপজুড়ে কট্টর ডানপন্থার উত্থান ঘটছে। পাশাপাশি অভিবাসন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে জনমনে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে; যা ইউরোপের ঐক্য এবং রাশিয়া ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নীতিগত অবস্থানে প্রভাব ফেলতে পারে।