পে স্কেলের গেজেট নিয়ে সুখবর, সেপ্টেম্বরেই নতুন বেতনসাম্য ও দ্রোহের কবি নজরুলের মৃত্যুবার্ষিকী আজঢাকায় আজও বজ্র-বৃষ্টির সম্ভাবনা নেপালে ৩৪১ পর্যটক নিখোঁজ, কোন দেশের কত জনসংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য
No icon

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

সৌদি আরবে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনে হবে। দেশটির কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে।ঈদের আগের দিন ৫ জুন পবিত্র হজ পালিত হবে।এ ছাড়া ওমানও আগামী ৬ জুন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া একই দিন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দেয়।সাধারণত সৌদি আরব আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঈদ উদ্‌যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।