→ কাল রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী→ আজ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ→ মঙ্গলবার থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান→ বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ→ গাজায় পণ্য প্রবেশ বন্ধ, বাড়ছে খাদ্যের দাম ও সংকটের শঙ্কা
No icon

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় সম্পূর্ণ গাজা দখলের সিদ্ধান্ত অনুমোদন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে এক ‘তীব্র’ সামরিক অভিযান শুরু করে সম্পূর্ণ গাজা দখলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে তার দেশ। সোমবার (৫ মে) দেশটির নিরাপত্তা মন্ত্রিসভায় গাজা উপত্যকার পুরো অংশ দখল ও সেখানে মানবিক সাহায্য নিজেদের দখলে নেওয়ার একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে।