→ কাল রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী→ আজ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ→ মঙ্গলবার থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান→ বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ→ গাজায় পণ্য প্রবেশ বন্ধ, বাড়ছে খাদ্যের দাম ও সংকটের শঙ্কা
No icon

‘ওয়াকফ’ আইন নিয়ে উত্তাল মুর্শিদাবাদ, গ্রেপ্তার ১১০

ওয়াকফ (সংশোধনী) আইন পাশের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ভারত। ইতোমধ্যে পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে শনিবার ১১০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়।  

এর আগে, শুক্রবার নতুন ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে।