জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণাপ্যারাগুয়ের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচএবার তাড়াইলের বিদ্যালয়ে খুলে পড়ল সিলিং ফ্যানযে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রীদুপুরের মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস, কমতে পারে তাপমাত্রা
No icon

সুইডেনে স্কুলে বন্দুক হামলায় নিহত ১০

সুইডেনের মধ্যাঞ্চলে প্রাপ্তবয়স্কদের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। মৃতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে অরেব্রো শহরে এ হামলার ঘটনা ঘটে। রিসবার্গস্কা স্কুলে এ হামলার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। আহতদের মধ্যে ছয়জনকে স্থানীয় ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনই গুলিবিদ্ধ হয়েছেন।ঘটনার প্রতিক্রিয়ায় সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, এটা আমাদের দেশের ইতিহাসে অত্যন্ত কষ্টের দিন। প্রাথমিকভাবে এ হামলার পেছনে কোনো ধরনের সন্ত্রাসবাদী উদ্দেশ্য পায়নি পুলিশ।