দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি নম্বর-০৪-এ বলা হয়েছে, গভীর
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল। তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং মেজর
রাজধানীর রামপুরায় ইন্টারনেট সংযোগের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে; এতে প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।রোববার সন্ধ্যায় রামপুরা ওয়াপদা রোডে স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি নামে প্রতিষ্ঠানটিতে গুলি চালানো হয়
গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহকে বদলি করে তার স্থলে পদায়ন করা হয়েছে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকেও বদলি করা হয়েছে। সব মিলিয়ে দুই জেলার পুলিশ সুপার ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তাকে
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বিপুল। ২০২৪-২৫ অর্থবছরে এ ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৭৮৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯৭ হাজার ৯২৭ কোটি ৭৪ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার
ভোলায় নতুন একটি গ্যাসকূপে দৈনিক আড়াই কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ভোলা নর্থ-৩ নামের কূপটিতে গতকাল রোববার সকালে গ্যাসের চাপ, মজুত যাচাই শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রাথমিক
আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করেছে গোপালগঞ্জ জেলা শহরে। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলাটিতে এটিই তাদের প্রথম কোনও প্রকাশ্য
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। আজ সোমবার বিকেল চারটার দিকে তার হৃদ্যন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর কথা রয়েছে। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিবারের একজন সদস্য জানান, স্বাস্থ্যমন্ত্রীর





