ঢাকায় টানা বৃষ্টি, আভাস কালবৈশাখীর : যা জানাল আবহাওয়া অফিসপ্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎঅতিবৃষ্টি পাহাড়ি ঢলে বিভিন্ন জেলায় বন্যাসৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুকেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, সংসদে যাচ্ছেন ৪৯ নারী
No icon

বাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ৪, আহত ১৫

রাজশাহীর পুঠিয়ায় বাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই চার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে উপজেলার ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সকালে ঝলমলিয়ায় কলার হাটে বেচাকেনার সময় একটি দ্রুতগতির ট্রাক সেখানে ঢুকে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস উল্টে যাওয়া ট্রাক উদ্ধার করেছে। এ ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।আজ সকাল সকালে ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়েছে, নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি বাজারের ভেতরে উল্টে যায়। খবর পেয়ে পাঁচ মিনিটে মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে সেখানে পুঠিয়া ফায়ার স্টেশন ও নাটোর ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।