ঢাকায় বৃষ্টির আভাস নেই, যেমন থাকবে তাপমাত্রাযুদ্ধের ধাক্কা: বড় ক্ষতির মুখে এশিয়া, দারিদ্র্যে পড়তে পারে কোটি মানুষসারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজহাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যুসিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এলো তেলবাহী জাহাজ
No icon

৮ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখ মানুষ

চলমান বন্যায় দেশের ৮ জেলায় এখন পর্যন্ত অন্তত ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াতে পানিতে ডুবে দুজন মারা গেছেন।  আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।