NEWSTV24
সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় কমিটি
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ০৮:৫২ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

সরকারি কর্মচারীদের বেতনগ্রেড ও বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ এবং বিদ্যমান কাঠামোর পরিবর্তনের বিষয়ে সুপারিশ দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে।এ ছাড়া কমিটির কার্যক্রমে সহযোগিতা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন সচিব, অর্থ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। প্রজ্ঞাপনে সচিব বলতে সিনিয়র সচিবকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে বেতনকাঠামোর অসংগতি নিয়ে পাওয়া অভিযোগ যাচাই-বাছাই করবে কমিটি।

পাশাপাশি প্রচলিত বেতনস্কেল পর্যালোচনা করে সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সুপারিশ উপস্থাপন করবে।এ ছাড়া সরকারি চাকরিজীবীদের বিদ্যমান বেতনগ্রেড ভবিষ্যতে বাড়ানো বা কমানো এবং বিভিন্ন গ্রেডের মধ্যে সামঞ্জস্য আনার বিষয়টিও কমিটির বিবেচনায় থাকবে।ঝুঁকিভাতাসহ নতুন কোনো ভাতা চালু, বিদ্যমান ভাতার পরিমাণ বৃদ্ধি কিংবা কমানোর বিষয়েও মতামত দেবে এই কমিটি। বেতন ও ভাতা-সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও পর্যালোচনার আওতায় থাকবে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন মনে করলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করা হবে। আর কমিটির দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রমে সচিবালয়সংক্রান্ত সহায়তা দেবে অর্থ বিভাগ।