NEWSTV24
এসিল্যান্ড হলেন প্রশাসন ক্যাডারের ৬২ কর্মকর্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ০৮:৩৬ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিসিএস প্রশাসন ক্যাডারের ৬২ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পরবর্তী পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।উল্লিখিত কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশনা দিয়ে বলা হয়, তারা ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা, ২০২২ অনুসরণ করে পদায়িত হবেন।