NEWSTV24
ভারতীয় হাইকমিশনের সতর্কতা সচেতনতা সপ্তাহ শুরু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ০৮:৫৬ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে সতর্কতা সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। সততা, নিষ্ঠা ও নৈতিকতার চর্চাকে গুরুত্ব দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির সূচনা করা হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর নেতৃত্বে হাইকমিশনের কর্মকর্তারা সততা ও নিষ্ঠার শপথ গ্রহণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন। ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।হাইকমিশনের কর্মসূচি অনুযায়ী, ২৬ অক্টোবর শুরু হওয়া সতর্কতা সচেতনতা সপ্তাহ চলবে আগামী ১ নভেম্বর পর্যন্ত। এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সমৃদ্ধির জন্য সততা ।