NEWSTV24
তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃত্বে হামদে রাব্বি আকরাম আলোচনায়
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১৭:৫৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের রাজনীতিতে হামদে রাব্বি আকরাম দীর্ঘদিন ধরে অত্যন্ত সক্রিয় এবং পরিচিত একটি মুখ। বিগত রাজনৈতিক পরিস্থিতিতে রাজপথের আন্দোলন-সংগ্রাম ও বিভিন্ন দমনপীড়নের মুখেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

হামদে রাব্বি আকরাম (২০১০-১১ সেশনের শিক্ষার্থী) এর আগে তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে (যুগ্ম-আহ্বায়ক) ছিলেন।

বিগত সরকারের আমলে বিরোধী দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তিনি ও তার সহযোগীরা বিভিন্ন সময় হামলা, মামলা, গুমের শিকার এবং কারাবরণসহ নানা নির্যাতনের মুখোমুখি হয়েছেন।

তিতুমীর কলেজ ছাত্রদলের আগের কমিটি বিলুপ্ত হওয়ার পর, দলের দুর্দিনের ত্যাগী, কারাবন্দী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করার দাবি উঠেছে। এই প্রেক্ষাপটেই সাধারণ কর্মী ও সমর্থক মহলে হামদে রাব্বি আকরামকে শীর্ষ নেতৃত্বে আনার জোরালো আলোচনা চলছে, যাতে সংগঠন আরও গতিশীল হয়।

বিগত রাজনৈতিক লড়াইয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের নেতা হামদে রাব্বি আকরামের ত্যাগের বিষয়টি বেশ আলোচিত। ফ্যাসিবাদী ও দমনপীড়নমূলক শাসনব্যবস্থার বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার কারণে তাঁকে বিভিন্ন ধরনের রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে: