NEWSTV24
মার্কিন যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে কোনো মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১৯:০৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদুল্লাহি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই মার্কিন সামরিক বা যুদ্ধজাহাজগুলোকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেওয়া হবে না।

মধ্যপ্রাচ্যে দীর্ঘ দিন ধরে চলা ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানের এই কঠোর বার্তা এসেছে।   তেহরানের শীর্ষ এই সামরিক কর্মকর্তার মতে, নিজেদের জলসীমা ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ইরানি বাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে এবং যেকোনো বিদেশি আগ্রাসন বা অনধিকার প্রবেশ কঠোরভাবে প্রতিহত করা হবে।

বিশ্লেষকদের ধারণা, ইরানের এই হুঁশিয়ারি বিশ্বের অন্যতম প্রধান তেল রুট ও কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।